Sunday, August 2, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পেরুতে পর্যটকবাহী বিমান ভেঙে পড়ে ১৩ জনের মৃত্যু

পেরুতে পর্যটকবাহী বিমান ভেঙে পড়ে ১৩ জনের মৃত্যু

পেরুতে পর্যটকবাহী বিমান ভেঙে পড়ে ১৩ জনের মৃত্যু

নাজকা (পেরু), আগস্ট (হি ): দক্ষিণ আমেরিকার পেরুতে একটি ছোট পর্যটকবাহী বিমান ভেঙে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দু'জন পাইলট এবং ১১ জন যাত্রী। শনিবার (স্থানীয় সময়) বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস-এর উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে।

পেরুর নাজকা প্রদেশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১১ জন পর্যটক এবং জন পাইলট রয়েছেন। নাজকা শহরের কাছে 'পুয়েবলো ভিয়েখো' এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, বিমানটি পেরুর বেসরকারি বিমান সংস্থা 'এরোডায়না'- ছিল। পিসকো বিমানবন্দর থেকে বিমানটি পর্যটকদের আকাশপথে নাজকা লাইনস ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্যে ওড়ে। কিন্তু কয়েক মিনিটের মাথায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়েই দ্রুত উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছালেও বিমানে থাকা কোনও আরোহীকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রশাসন।

 



Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha