কারাকাস, ২৮ জুন (হি.স.): ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৩০। প্রায় ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও খোঁজ পাওয়া যাচ্ছে না ৬৮,৯০০ জনকে। রাজধানী কারাকাসের কাছে ধ্বংসস্তুপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা এখনও তল্লাশি চালাচ্ছেন। ভয়াবহ এই ভূমিকম্পে সংকটে লক্ষ লক্ষ মানুষ।
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ফের অনুভূত হয়েছে ভূমিকম্প। এবার ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। আরাগুয়া উপকূলের অদূরে সমুদ্রে ৫.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। উল্লেখ্য, কয়েক দিন আগেই ওই অঞ্চলে জোড়া ভূমিকম্পের ঘটনায় ১,৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

