বাড়িবিশ্ব সংবাদজোরালো তীব্রতার ভূমিকম্প ভেনেজুয়েলায়, ভেঙে পড়ল ঘর-বাড়ি

জোরালো তীব্রতার ভূমিকম্প ভেনেজুয়েলায়, ভেঙে পড়ল ঘর-বাড়ি



কারাকাস, ২৫ জুন (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। স্থানীয় সময় অনুযায়ী বুধবার সন্ধ্যায় ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাসে একাধিক ঘর-বাড়ি ভেঙে পড়ে। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২ ও ৭.৫।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ৭ দশমিক ৫। ভূমিকম্পের পর শক্তিশালী আফটারশক অনুভূত হতে পারে। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানী কারাকাস-সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। বাসিন্দারা দ্রুত বহুতল ছেড়ে বাইরে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য