Thursday, August 6, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ভারত ও নেদারল্যান্ডের বন্ধুত্ব আরও দৃঢ় হবে, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

ভারত ও নেদারল্যান্ডের বন্ধুত্ব আরও দৃঢ় হবে, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

ভারত ও নেদারল্যান্ডের বন্ধুত্ব আরও দৃঢ় হবে, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

হেগ, ১৭ মে (হি.স.): নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফস্লুইটডিজক বাঁধ পরিদর্শন করেন। পরে প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানান, "আমার নেদারল্যান্ড সফর ভারত-নেদারল্যান্ডস সম্পর্কে নতুন গতি এনেছে। আমাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা থেকে শুরু করে জলসম্পদ, সেমিকন্ডাক্টর, উদ্ভাবন, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন এবং গতিশীলতার মতো ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ পর্যন্ত, আমরা ভবিষ্যতের জন্য একটি উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা তৈরি করেছি। উষ্ণ আতিথেয়তার জন্য এবং ব্যক্তিগতভাবে বিমানবন্দরে এসে বিদায় জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী রব জেটেনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি নিশ্চিত যে আগামী বছরগুলিতে ভারত ও নেদারল্যান্ডের বন্ধুত্ব আরও দৃঢ় হবে।" শিপোল বিমানবন্দরে রবিবার নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী রব জেটেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদায় জানান। এরপর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী আগামী ১৭-১৮ মে সুইডেনের গোথেনবার্গ সফর করবেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha