Thursday, August 6, 2026
বাড়ি বিশ্ব সংবাদ জাপানের হোক্কাইডোয় ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৬.২

জাপানের হোক্কাইডোয় ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৬.২

জাপানের হোক্কাইডোয় ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৬.২

টোকিও, ২৭ এপ্রিল (হি.স.): এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প জাপানে। সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে জাপানের হোক্কাইডোতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে দফতর সূত্রে খবর, হোক্কাইডোর সারাবেতসু শহরে মাটির ৮৩ কিমি গভীরে কম্পন অনুভূত হয়। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।

সোমবার ভোরে উত্তর জাপানের একাংশে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। জাপান আবহাওয়া সংস্থা কোনও সুনামি সতর্কতা জারি করেনি। জাপানের উত্তরতম প্রধান দ্বীপ হোক্কাইডোর সারাবেৎসু নামক ছোট শহর থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে ৮১ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি অনুভূত হয়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha