Tuesday, August 25, 2026
বাড়ি বিশ্ব সংবাদ কেনিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, মাসাইমারার পথে ভাঙল বিমান, সওয়ারি ১২ জনেরই মৃত্যুর শঙ্কা

কেনিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, মাসাইমারার পথে ভাঙল বিমান, সওয়ারি ১২ জনেরই মৃত্যুর শঙ্কা

কেনিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, মাসাইমারার পথে ভাঙল বিমান, সওয়ারি ১২ জনেরই মৃত্যুর শঙ্কা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ অক্টোবর : কেনিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মাসাইমারার জাতীয় অভয়ারণ্য়ে যাওয়ার পথে ভেঙে পড়ল একটি ছোট বিমান। এর ফলে ১২ জন মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সওয়ারিদের অধিকাংশই পর্যটক বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, কেনিয়ার দিয়ানি বিমানঘাঁটি থেকে মাসাইমারার উদ্দেশে যাত্রা করেছিল ছোট বিমানটি। পাহাড়ি এবং অরণ্যাঞ্চলে দিয়ানি থেকে ৪০ কিলোমিটার দূরে ভেঙে পড়ে সেটি। স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, মঙ্গলবার সকাল সাড়ে ৫টা নাগাদ উড়ানটি কোয়ালে কাউন্টির সিম্বা গোলিনিতে ভেঙে পড়ে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha