Wednesday, February 4, 2026
বাড়িবিশ্ব সংবাদগাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত: দুই মার্কিন সিনেটরের দাবি

গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত: দুই মার্কিন সিনেটরের দাবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১৫ সেপ্টেম্বর ।। যুক্তরাষ্ট্রের দুই ডেমোক্র্যাটিক সিনেটরের দাবি তারা এই ‘অনিবার্য সিদ্ধান্তে’ পৌঁছেছেন যে, গাজা থেকে স্থানীয় লোকজনকে সরে যেতে বাধ্য করতে ইসরায়েল ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করা এবং ধ্বংস করে দেওয়ার ধারাবাহিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই কুকর্মে জড়িত বলেও দাবি করে এই সিনেটররা বলেছেন, বিশ্বকে এটি থামাতে হবে।

মেরিল্যান্ডের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং ওরেগনের জেফরি মার্কলে উভয়ই সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। তারা বৃহস্পতিবার একটি প্রতিবেদনে তাদের অনুসন্ধানে পাওয়া তথ্য প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যে কংগ্রেসের একটি প্রতিনিধিদল ভ্রমণ করে আসার পর এই প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে এই সিনেটররা লিখেছেন, বোমা এবং বুলেটের চেয়েও সেখানে ধ্বংসযজ্ঞ বেশি হচ্ছে।

তারা আরও বলেছেন, মানবিক ত্রাণ সাহায্য বন্ধের জন্য ধারাবাহিক অভিযানও তারা দেখেছেন। একে তারা বলছেন, “খাদ্যকে যুদ্ধের হাতিয়ার হিসাবে ব্যবহার।” বৃহস্পতিবারের প্রেস কনফারেন্সে ভ্যান হলেন বলেছেন, “নেতানিয়াহু সরকার ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে নিশানা করার বাইরেও গাজার সব মানুষের ওপর ঢালাওভাবে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।” দুই সিনেটর সত্য অনুসন্ধান মিশনে গিয়ে মিশর, ইসরায়েলসহ অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানও ভ্রমণ করেছেন।

তারা বলেছেন,গাজায় ইসরায়েলের কার্যকলাপ কেবল সেখানে হামাসের ক্ষতি করাই নয় বরং সেখানকার স্থানীয় লোকজনকে জাতিগতভাবে নির্মূল করার একটি ইচ্ছাকৃত কৌশল। তাদের প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে, “নেতানিয়াহু সরকার ইজ ইমপ্লিমেন্টিং এ প্ল্যান টু এথনিক্যালি ক্লিনজিং অব প্যালেস্টিনিয়াস।” এতে বলা হয়, আমেরিকা এতে জড়িত। বিশ্বকে এটি থামাতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য