স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুলাই : মুম্বই:
গুরু পূর্ণিমা উপলক্ষে বলিউড পরিচালক ও প্রযোজক করণ
জোহর তাঁর জীবনের দুই গুরুত্বপূর্ণ মানুষ—সুপারস্টার শাহরুখ খান এবং প্রযোজক আদিত্য চোপড়াকে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে তিনি তুলে ধরেছেন জীবনের দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা তাঁর পরিচালক
হয়ে ওঠার পথ বদলে দিয়েছিল।
করণ
জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি চলাকালীন গভীর রাতে আদিত্য চোপড়া তাঁকে ফোন করে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে (DDLJ)'-তে সহকারী
পরিচালক হিসেবে কাজ করার প্রস্তাব দেন। সেই সময় আদিত্য তাঁকে বলেন, তাঁর মধ্যে একজন সফল পরিচালকের সমস্ত গুণ রয়েছে এবং এই পথ না
বেছে নিলে তিনি বড় ভুল করবেন।
পরদিন
করণ তাঁর বাবা, প্রয়াত প্রযোজক যশ জোহরের কাছে
এক বছরের সময় চান, যাতে তিনি একটি ছবির সেটে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। যশ জোহর তাঁকে
কঠোর পরিশ্রমের পরামর্শ দিলেও পরিচালক হওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় হিসেবে "প্যাশন"-এর কথা বলেন।
করণের মতে, সেই সময় একমাত্র আদিত্য চোপড়াই তাঁর প্রতিভার উপর নিঃশর্ত বিশ্বাস রেখেছিলেন।
পোস্টে
শাহরুখ খানের প্রসঙ্গও উল্লেখ করেন করণ। তিনি জানান, সুইজারল্যান্ডে একটি ছবির শুটিং চলাকালীন পাহাড়ের চূড়ায় শাহরুখ তাঁকে বলেছিলেন, "তুই পরিচালক হবি, আর তোর প্রথম
ছবিতে আমি অভিনয় করব।" প্রথমে বিষয়টি মজা বলে মনে হলেও পরে শাহরুখ সত্যিই তাঁর বাবা যশ জোহরের সঙ্গে
কথা বলেন এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন।
করণ জোহর লেখেন, "তোমরা দু'জনই একমাত্র মানুষ, যাদের জন্য আজ আমি গল্প বলতে পারি। তোমাদের বিশ্বাস, ভালোবাসা এবং আস্থার কাছে আমি চিরকৃতজ্ঞ।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান