Sunday, September 20, 2026
বাড়ি বিনোদন সইফের স্ক্রিপ্ট পছন্দ না হলে কী বলেন করিনা? ‘তুমি খুব হার্ডকোর’, জানালেন অভিনেত্রী

সইফের স্ক্রিপ্ট পছন্দ না হলে কী বলেন করিনা? ‘তুমি খুব হার্ডকোর’, জানালেন অভিনেত্রী

সইফের স্ক্রিপ্ট পছন্দ না হলে কী বলেন করিনা? ‘তুমি খুব হার্ডকোর’, জানালেন অভিনেত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ সেপ্টেম্বর :  করিনা কাপুর খান সইফ আলি খান দুজনেই দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। তবে একই পেশায় থাকলেও কাজের ক্ষেত্রে তাঁদের মতামত সবসময় এক হয় না। বিশেষ করে সইফের কোনও ছবির স্ক্রিপ্ট পছন্দ না হলে নিজের মতামত দেওয়ার ক্ষেত্রে এখন বেশ সতর্ক থাকেন করিনা।

সম্প্রতি Brut India-কে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা জানান, কোনও স্ক্রিপ্ট তাঁর পছন্দ না হলে তিনি সরাসরি সইফকে তা জানিয়ে দেন। আর সইফের পাল্টা মন্তব্যকরিনা নাকিখুব হার্ডকোর

করিনা বলেন, “আমার মনে হয় সইফ আর আমি দুই ধরনের অভিনেতা। মাঝে মাঝে আমি বলি, ‘না, এই স্ক্রিপ্টটা আমার ভালো লাগছে না।তখন বলে, আমি নাকি খুব হার্ডকোর। এরপর আমি বলি, ‘যাও, করে ফেলো!’ আমরা দুজনেই আলাদা ধরনের অভিনেতা। তাই আমরা একে অপরের কাজের জায়গায় বেশি ঢোকার চেষ্টা করি না। বিষয়টা কঠিন।

করিনার মতে, একই পেশায় থাকার কারণে একে অপরের কাজ নিয়ে মতামত দেওয়া কখনও কখনও সমস্যার হয়ে দাঁড়াতে পারে। কারণ একজন অভিনেতার কাছে তাঁর কাজ অত্যন্ত ব্যক্তিগত বিষয়। তাই সমালোচনা বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

তিনি বলেন, “একই পেশা থেকে আসার কারণে কিছু বিষয় নিয়ে আপনার মতামত থাকবেই। কিন্তু আমাদের সতর্কভাবে এগোতে হয়। কারণ অভিনেতারা বেশ সংবেদনশীল মানুষ।

করিনা তাঁর আসন্ন ছবি দায়রা-কে ঘিরে একটি মজার ঘটনাও শেয়ার করেন। তিনি জানান, ছবির পোস্টারের রং নিয়ে সইফ নিজের মতামত দিচ্ছিলেন। তখন করিনা তাঁকে বলেন, “শোনো, চুপ করো! তুমি মেঘনাকে মেসেজ করো।

দায়রা ছবিতে প্রথমবার পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে কাজ করছেন করিনা। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই থ্রিলারে করিনার সঙ্গে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন। ছবিতে দুজনকেই পুলিশের চরিত্রে দেখা যাবে।

Junglee Pictures Pen Studios প্রযোজিত দায়রা আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha