Sunday, July 26, 2026
বাড়ি বিনোদন প্রয়াত কিংবদন্তি কন্নড় সাহিত্যিক এসএল ভৈরপ্পা, ‘কালজয়ী চিন্তাবিদ’, শোকপ্রকাশ মোদির

প্রয়াত কিংবদন্তি কন্নড় সাহিত্যিক এসএল ভৈরপ্পা, ‘কালজয়ী চিন্তাবিদ’, শোকপ্রকাশ মোদির

প্রয়াত কিংবদন্তি কন্নড় সাহিত্যিক এসএল ভৈরপ্পা, ‘কালজয়ী চিন্তাবিদ’, শোকপ্রকাশ মোদির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ সেপ্টেম্বর প্রয়াত কিংবদন্তি কন্নড় ঔপন্যাসিক এসএল ভৈরপ্পা। বুধবার ৯৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ‘বংশবৃক্ষ, ‘দাতু’, ‘পর্ব’, ‘মান্দারা’ প্রভৃতি খ্যাতানামা উপন্যাসের স্রষ্টার। পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত কন্নড় সাহিত্যিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কর্নাটকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভৈরপ্পা। ওই হাসপাতালের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “কিংবদন্তি ভারতীয় ঔপন্যাসিক, দার্শনিক, পদ্মশ্রী, পদ্মভূষণ এবং সরস্বতী সম্মানপ্রাপ্ত এসএল ভৈরপ্পা আজ দুপুর ২ টো বেজে ৩৮ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।”

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান