স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ৮ অক্টোবর ; ৯ ডিসেম্বরের আগেই রাজ্যে পুর ও নগর ভোট অনুষ্ঠিত
হবে। রাজ্য নির্বাচন কমিশনারের কোথায় এমনটাই ষ্পষ্ট বার্তা দেওয়া হয়। নির্বাচন কমিশনের
পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্য অতিথিশালায় সমবেত হয়েছিলেন আধিকারিকরা। রাজ্য নির্বাচন
কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, আগরতলা পুর নিগম সহ ২১ টি শহরের নির্বাচন নিয়ে
এদিনের বৈঠকে আলোচনা হয়। আরবান লোকাল বডি অথরিটির সময়সীমা শেষ হতে চলেছে আগামী নয়
ডিসেম্বর। এর আগেই রাজ্য নির্বাচন দপ্তরের সেসব জায়গায় নির্বাচন সংঘটিত করতে হবে।
তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে আজকে প্রথমবার বৈঠক করা হয়।
বৈঠকে বিশেষ করে আলোচনা হয়েছে নির্বাচনের কর্মপদ্ধতি
নিয়ে। পুলিং স্টেশনের তালিকা চূড়ান্ত করে ফেলেছে আরবান দপ্তর। এখন নির্বাচনের প্রস্তুতি
গ্রহণ করা হচ্ছে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন দপ্তরের আধিকারিক এবং
রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি জি এস রাও, আইজি আইন শৃঙ্খলা মনচাক ইপ্পার সহ অন্যান্যরা।
এদিকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি জানিয়েছেন, নির্বাচনে রাজ্য পুলিশ এবং টিএসআর
ব্যবহার করা হবে নিরাপত্তার জন্য। কেন্দ্রীয় বাহিনী আনার কোন পরিকল্পনা নেই সেটা আকার
ইঙ্গিতে স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন তিনি। উল্লেখ্য, বিরোধীদের পক্ষ থেকে অবশ্যই দাবি
উঠবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা জোরদার করে নির্বাচন সম্পন্ন করার জন্য। গত
একাধিক নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে
একাধিক অভিযোগ উঠেছে, সে জায়গায় রাজ্য পুলিশ এবং টিএসআর দিয়ে যদি নির্বাচন সম্পন্ন
করার জন্য চেষ্টা করে তাহলে সেটা নিয়ে জল বহুদূর যেতে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান