Friday, August 21, 2026
বাড়ি রাজ্য ৭২ ঘণ্টার বনধের ডাক দিল প্রাক্তন বৈরীরা

৭২ ঘণ্টার বনধের ডাক দিল প্রাক্তন বৈরীরা

৭২ ঘণ্টার বনধের ডাক দিল প্রাক্তন বৈরীরা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ আগস্ট:৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বনধের ডাক দিল আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠী এন.এল.এফ.টি এবং এ.টি.টি.এফ। আত্মসমর্পণকারী জঙ্গিদের আর্থিক প্যাকেজ এবং পুনর্বাসন সংক্রান্ত দাবি রাজ্য সরকার পূরণ করছে না। তাই আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী দুই জঙ্গি সংগঠনের

শুক্রবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। পাশাপাশি, ৪ সেপ্টেম্বর চুরাইবাড়িতে আসাম-আগরতলা জাতীয় সড়ক, ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া রোড সহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করা হবে বলেও জানানো হয়। সাংবাদিক সম্মেলনে এন.এল.এফ.টি-এর পরিমল দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা সহ আত্মসমর্পণকারী অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha