স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৩
আগস্ট :এডিসি প্রশাসনের দুর্নীতি, রাজ্য সরকারের সার্বিক দুর্নীতির প্রতিবাদে এবং রাজ্য সরকার
কোথায় কত টাকা খরচ
করেছে তার শ্বেত পত্র
প্রকাশের দাবিতে ৫ আগস্ট থেকে
সপ্তাহ ব্যাপী সমগ্র রাজ্যে ৩ ঘণ্টার ধর্না
ও গনঅবস্থান সংগঠিত করবে প্রদেশ কংগ্রেস।
জেলা সদর, মহকুমা
সদর এবং জনবহুল এলাকায়
এই ধর্না ও গনঅবস্থান সংগঠিত
করা হবে। সোমবার প্রদেশ
কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন
করে এই কর্মসূচীর ঘোষণা
দেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলন তিনি আরও জানান
সরকার শ্বেত পত্র প্রকাশ না
করলে প্রদেশ কংগ্রেস চার্জশিট আনবে। সেই চার্জশিট জন
দরবারে নিয়ে যাওয়া হবে।
চার্জসিটের জবাব দেওয়ার জন্য
সরকারকে বাধ্য করা হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান