স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ আগস্ট : ধর্মনগর ISBT সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ১৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। আটক ব্যক্তির নাম উত্তম কুমার নাথ, বাড়ি কাঞ্চনপুরের ডাইনছড়া এলাকায়।
পুলিশ
জানায়, গোপন সূত্রে খবর পায় ISBT সংলগ্ন এলাকায় এক ব্যক্তি নেশাজাতীয়
সামগ্রী নিয়ে ঘোরাফেরা করছে। খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ সাদা পোশাকে ওই এলাকায় উৎপেতে
বসে থাকে।দুপুর আনুমানিক ২ টার নাগাদ
সন্দেহভাজন এক ব্যক্তি হাতে
ব্যাগ নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। এরপর ঘটনাস্থলে ফরেনসিক টিম এবং ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়। ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাসের উপস্থিতিতে আটক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ব্যাগ থেকে বেশ কিছু ড্রাগসের খালি কৌটা এবং একটি পকেট থেকে আনুমানিক ১৭ গ্রাম ব্রাউন
সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ জানায়। পরে ওই ব্যক্তিকে আটক
করে ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান