Saturday, November 21, 2026
বাড়ি রাজ্য সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের দিকেই সংশয় কংগ্রেসের

সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের দিকেই সংশয় কংগ্রেসের

সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের দিকেই সংশয় কংগ্রেসের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর : ফের নির্বাচন কমিশনের দিকেই সংশয় কংগ্রেসের। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, দেশে চালু রয়েছে ৮০ উর্ধ্বে নাগরিকদের এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বাড়ি থেকে ভোট দানের নিয়ম রয়েছে। এবার পৌরসভার ভোটে এই সুবিধা রাখা হয়নি। এ বিষয়ে সর্বদলীয় সভায় যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করা হয়েছে তখন তারা বলেছেন এখন দেরি হয়ে গেছে, আইন সংশোধন করতে হবে।

কিন্তু কংগ্রেসের প্রশ্ন যে আইনে সংশোধন করা হয়ে গেছে, এই আইন কেন পৌর নির্বাচনে করা হয়নি। কংগ্রেস দাবি করে এখনো যথেষ্ট সময় আছে। এই সুবিধা প্রদান করা হোক প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের। নাহলে ধরে নেওয়া হবে ভোট চুরির উদ্দেশ্যে এবং রেগিং এর উদ্দেশ্যে বয়স্কদের এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ভোট দানের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বারবার এক জিনিস রাজ্যবাসী বরদাস্ত করবে না বলে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন। রাজ্যের ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার বিষয়ে তিনি বলেন, গত এডিসি নির্বাচনে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়েছে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন।

 সে ক্ষেত্রে দেখা গেছে শাসক জোটের স্বার্থে তাদের ব্যবহার করা হয়েছে। কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনীর উপর কংগ্রেসের বিশ্বাস থাকলেও বর্তমান সরকার পুলিশ এবং আধা সামরিক বাহিনীর মধ্যে দলীয়করণ করার ফলে যে সমস্ত ঘটনাগুলি গোটা দেশে ঘটছে তা রাজ্য হতে পারে। সুতরাং কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের উপর নির্ভর করবে। আরো বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে ব্যবহার না করা হলে কেন্দ্রীয় বাহিনী দ্বারা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভাবে নির্বাচন হবে। আর শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের রায় কংগ্রেস মেনে নেবে বলে জানিয়েছেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha