Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য সামান্য বৃষ্টিতে শহর আগরতলায় থৈ থৈ করছে জল

সামান্য বৃষ্টিতে শহর আগরতলায় থৈ থৈ করছে জল

সামান্য বৃষ্টিতে শহর আগরতলায় থৈ থৈ করছে জল

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ আগস্ট: ঘন্টাখানেকের বৃষ্টিতে ডুবল তিলোত্তমা শহর। সামান্য বৃষ্টিতে এদিন শহর আগরতলায় থৈ থৈ করল জল। বুধবার দুপুরের সামান্য বৃষ্টিতে আগরতলা শহরের অধিকাংশ রাস্তা ঘাটে জল জমে যায়। কোথাও কোথাও হাঁটুর উপর পর্যন্ত জল জমে যায়। সামান্য বৃষ্টিতে বলতে গেলে স্মার্ট সিটি আন স্মার্ট হয়ে পড়ে। কোথাও কোথাও রাস্তার পাশে দার করিয়ে রাখা দ্বিচক্র যান জলের নিচে তলিয়ে যায়। স্তব্ধ হয়ে যায় যান চলাচল।

 বলতে গেলে কয়েক ঘণ্টার জন্য স্তব্ধ হয়ে পড়ে আগরতলা শহর। প্রয়োজনের তাগিদে অনেকে নিরুপায় হয়ে হাঁটু সমান জল দিয়ে পায়ে হেটে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হন। বুধবার সামান্য বৃষ্টি স্মার্ট সিটির তথাকথিত উন্নয়নের বেলুন ফুটো করে দিয়েছে। বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে স্মার্ট সিটির জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha