Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য স্বর্ণের চেইন ছিনতাই করে মারধর ও গুলি করে হত্যার চেষ্টা ব্যবসায়ীকে

স্বর্ণের চেইন ছিনতাই করে মারধর ও গুলি করে হত্যার চেষ্টা ব্যবসায়ীকে

স্বর্ণের চেইন ছিনতাই করে মারধর ও গুলি করে হত্যার চেষ্টা ব্যবসায়ীকে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ সেপ্টেম্বর : কাশীপুরে ব্যবসায়ীর স্বর্ণের চেইন ছিনতাই করে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ। ঘটনা মঙ্গলবার রাতে দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে কাশীপুর অরবিন্দ সংঘের কাছে এক ব্যক্তিকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম অনুপ কুমার সিংহ।

 পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পথে অনুপ কুমার সিংহকে কয়েকজন দুষ্কৃতী আটকে প্রথমে প্রচণ্ড মারধর করে। এরপর সাইলেন্সার লাগানো আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তবে গুলি তাঁর মাথায় লাগেনি। গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়লে অভিযুক্তরা তার কাছ থেকে আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, নগদ ৫১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে অনুপ কুমার সিংহের ছেলে ঘটনাস্থলে পৌঁছে আহত বাবাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় বুধবার অনুপ কুমার সিংহের পরিবারের পক্ষ থেকে বোধজংনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ঝুটন ঘোষ ও বীরেন্দ্র মজুমদারের নাম উল্লেখ করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha