স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ সেপ্টেম্বর : সাব্রুম মহকুমার কলাছড়া এলাকার সোনামোহন পাড়া জে.বি. স্কুলে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বুধবার রাতে নিশিকুটুম্বের দল বিদ্যালয়ের জানালা ও দরজা ভেঙে ভিতরে ঢুকে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্র ত্রিপুরা স্কুলে এসে দরজা-জানালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভিতরে গিয়ে দেখেন বিদ্যালয়ের বিভিন্ন খেলার সামগ্রী, লাইট, পাখা সহ বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা।
ঘটনার
পর বিষয়টি জানিয়ে মনুবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে বিদ্যালয়ের পরিকাঠামো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিযোগ, বিদ্যালয়ের একাধিক কক্ষের দেওয়াল ও অন্যান্য অংশ
দীর্ঘদিন ধরে অর্ধভাঙা অবস্থায় রয়েছে। পাশাপাশি টিনের ছাউনিগুলিও অত্যন্ত পুরনো হয়ে বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত বিদ্যালয়ের ভাঙা অংশ ও টিনের ছাউনি
মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। এখন দেখার বিষয় চুরির ঘটনার কিনারা করতে পারে কিনা পুলিশ প্রশাসন এবং পরিকাঠামোগত ত্রুটি বিদ্যালয়ের মধ্যে রয়েছে সেগুলি দিকে নজর দেয় কিনা রাজ্যের শিক্ষা দপ্তর।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান