স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ৮ অক্টোবর ;লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতঃ বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট। এই সমস্যা নিরসনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন প্রদান করল বাম ছাত্র সংগঠন। অভিযোগ বিদ্যালয়ে একজন শিক্ষক প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। ছাত্রছাত্রীদের একত্রিত করে একটি ঘরে পাঠদান করান তিনি।
জানা যায় বিদ্যালয়ে ৪০ জন ছাত্রছাত্রী শিক্ষক মাত্র দুইজন। এর মধ্যে একজন প্রায়শই অসুস্থ থাকেন। যে একজন শিক্ষক রয়েছেন উনাকে ক্লাস করাতে হয়, ছাত্র-ছাত্রীদের দেখাশুনা করতে হয় সাথে যাবতীয় অফিসের কাজ করতে হয়। এমনকি তিনি এই অভিযোগও করেন যখন জনগণনার কাজে তিনি ব্যস্ত ছিলেন, তখন ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাস পর্যন্ত হয়নি। একাধিকবার বিদ্যালয়ের পরিদর্শক জেলা শিক্ষা আধিকারিকের নিকট বিষয়টি উত্থাপিত করলেও অবহেলিত করা হয়। ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছে, কারণ লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় হোয়াই শহরের অন্যতম এক বনেদি এবং নামকরা বিদ্যালয় হিসেবে রাজ্যের বুকে পরিচিত, সেই বিদ্যালয়ের যদি শিক্ষার এরকম নগ্নচিত্র হয় তাহলে অন্যান্য বিদ্যালয়ে গুলির কি অবস্থা তার বলার অবকাশ রাখে না। এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, সভানেত্রী সায়ন্তিকা দেব, বিভাগীয় সম্পাদক মন্ডলের সদস্য সৌরভ শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান