স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ আগস্ট : রক্ত দানের ব্যাপকতা তুলনা মূলক ভাবে কমেছে। এইটাকে বৃদ্ধি করতে হবে। একটা সময় রক্তদান উৎসবের রুপ নিয়েছিল। রক্তদানে একটা প্রতিযোগিতা ছিল। বর্তমানে তা কিছুটা হ্রাস পেয়েছে। তা বৃদ্ধি করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে।
শুক্রবার
ডেইলি দেশের কথা সংবাদ পত্রের হল ঘরে আয়োজিত
স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর দেহ দান ও চুক্ষুদান কর্মসূচিতে
উপস্থিত হয়ে এই কথা বলেন
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সাথে উপস্থিত ছিলেন নারী নেত্রী রমা দাস, সংবাদ প্ত্রের সম্পাদক সমীর পাল, শ্রমিক নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রাক্তন
মুখ্যমন্ত্রী আরো বলেন, রক্তদানের গুরুত্ব অনেক বেশি। কারণ এর কোন বিকল্প
নেই। তাই রক্তদানের সকলকে এগিয়ে আসতে হবে। দল-মত নির্বিশেষে
এগিয়ে আসলে রক্তের চাহিদা পূরণ হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান