স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ আগস্ট : রবিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বিরোধীদল কংগ্রেস এবং সিপিআইএমকে কাঠ গড়ায় তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সদ্য সমাপ্ত বিরোধীদের কাছে কোন ধরনের ইস্যু ছিল না। তারা হাঙ্গামা করে লোকসভা ও রাজ্য সভাকে ঠিক ভাবে চলতে দেয় নি। এই পরিস্থিতির মধ্যেও ৫৭ টি প্রশ্ন লোকসভায় জমা দিয়েছিলেন । তার মধ্যে ১৫ টি প্রশ্ন অনুমোদন দেওয়া হয়েছে।
তার
মধ্যে ১৪ টি আনস্টার্ট
প্রশ্ন। এবং একটি স্টার্ট প্রশ্ন। তিনি জানান রাজ্যে মুলধনি ব্যয়ের ক্ষেত্রে বিশেষ আর্থিক সহায়তা করার বিষয়ে তিনি লোকসভায় প্রশ্ন করেছিলেন। কয়লার উপর নির্ভরতা কমানো, আই.এস.ও
লাগু করা, অটল বিমা কল্যাণ যোজনা, সার কীটনাশক বিতরণ, সমগ্র শিক্ষা, রেলওয়ে, প্রাকৃতিক গ্যাস, বন্ধ হয়ে যাওয়া সার কারখানা পুনরায় চালু করা, প্রধানমন্ত্রী মৎস্য কৃষি সম্মান নিধি যোজনা, এবং ত্রিপুরা রাজ্যে নির্মীয়মাণ জাতীয় সড়কের বিষয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করেছিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে বিপ্লব কুমার দেব জানান রাজ্য সভার সাংসদ থাকাকালিন তাঁর হাতে সময় কম ছিল। এই
কম সময়ের মধ্যে তিনি সাংসদ তহবিল থেকে ৪ কোটি ৪৩
লক্ষ ২৯ হাজার ৫৫২
টাকা খরচ করেছিলেন। লোকসভার সাংসদ হিসাবে তিনি সাংসদ এলাকা তহবিল থেকে ১১ কোটি ৩৩
লক্ষ ৬৩ হাজার ২৩৪
টাকা ব্যয় করেছেন। রাজ্য সভার সাংসদ থাকাকালিন সময় তিনি ১০০ শতাংশ অর্থ ব্যয় করেছেন। লোকসভার সাংসদ হিসাবে প্রায় ৭৭ শতাংশ অর্থ
এখনো পর্যন্ত ব্যয় করেছেন। এছাড়াও নতুন করে ৯০ লক্ষ ৬
হাজার ৮৭৫ টাকার একটি প্রকল্প মঞ্জুর করা হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব আরও জানান পিএম ন্যাশেনাল রিলিফ ফান্ড থেকে ত্রিপুরা রাজ্যের ২৪ জন মুমূর্ষু
রোগীর চিকিৎসার জন্য ৫৬ লক্ষ ৯০
হাজার ২৪৯ টাকার ব্যবস্থা করে দিয়েছেন। রাজ্যের বেহাল জাতীয় সড়কের বিষয়ে বলতে গিয়ে তিনি জানান এই বিষয়ে রাজ্যের
মুখ্যমন্ত্রী সময়ে সময়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সাথে যোগাযোগ করছেন এবং কথা বলেছেন। এমনকি তিনি নিজেও এনএইচআইডিসিএল-এর আধিকারিকদের সাথে
কথা বলেছেন। রাজ্য থেকে দিল্লি ফিরে গিয়ে তিনি আবারো তাদের সাথে এই বিষয়ে কথা
বলবেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান