Sunday, November 22, 2026
বাড়ি রাজ্য রাজ্যে টাকা আসছে, কিন্তু উন্নয়ন ফ্ল্যাক্স ও সরকারি বিজ্ঞাপনে, তাই শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজেপি-র বিদায় নিশ্চিত : জিতেন্দ্র চৌধুরী

রাজ্যে টাকা আসছে, কিন্তু উন্নয়ন ফ্ল্যাক্স ও সরকারি বিজ্ঞাপনে, তাই শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজেপি-র বিদায় নিশ্চিত : জিতেন্দ্র চৌধুরী

রাজ্যে টাকা আসছে, কিন্তু উন্নয়ন ফ্ল্যাক্স ও সরকারি বিজ্ঞাপনে, তাই শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজেপি-র বিদায় নিশ্চিত : জিতেন্দ্র চৌধুরী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : ২০১৮ সালের পর থেকে রাজ্যে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন গুলোতে মানুষ সঠিকভাবে অংশগ্রহণ করতে পারেনি। শাসকদলের হুমকি ধমকিতে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই এখনো পর্যন্ত শাসক দল বিজেপি এই রাজ্যের ক্ষমতায় টিকে রয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপি ভোট চুরি করে যাচ্ছে। তাই দেশ জুড়ে বর্তমানে শ্লোগান উঠেছে ভোট চোর, গদি ছুড়। বর্তমানে নতুন প্রজন্মও বলছে বর্তমান ব্যবস্থার পরিবর্তন করতে হবে।

বর্তমানে ত্রিপুরা রাজ্যের ছাত্র, যুব, কৃষক, শ্রমিক সকলে ক্ষুব্ধ। শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হলে বিজেপির বিদায় নিশ্চিত। তাই ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে বিজেপি। সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাঘর পুর পরিষদের নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় এই কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপির হুমকি ধমকির কারণে অনেকে বিজেপির মিছিল মিটিং-এ যায়। তাদের মধ্যে অনেকে বিজেপিকে বিশ্বাস করে না বলে দাবি করেন জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও বলেন বিজেপির মিছিলের যারা যাচ্ছে তাদের মধ্যে অনেকে সুযোগ বুঝে তাদের ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, রাজ্যে টাকা আসছে, কিন্তু বিজেপি সরকারের উন্নয়নের ছবি একমাত্র দেখা যায় ফ্ল্যাক্সে এবং সরকারি বিজ্ঞাপনে। গত আট বছরে নতুন একটা স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হয় নি, নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে নি এবং নতুন একটা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠেনি। গত আট বছরে দেখা গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক নেই, হাসপাতাল গুলিতে ডাক্তার নার্স নেই বলে জানান তিনি। সোনামুড়ার রবীন্দ্র চৌমুহনীতে আয়োজিত এই নির্বাচনী জনসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুড়ার বিধায়ক সহ স্থানীয় বাম নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha