Monday, November 2, 2026
বাড়ি রাজ্য মনোনয়নপত্র দাখিল করতে না পেরে খোয়াইয়ে রাস্তায় নামলেন বামেরা

মনোনয়নপত্র দাখিল করতে না পেরে খোয়াইয়ে রাস্তায় নামলেন বামেরা

মনোনয়নপত্র দাখিল করতে না পেরে খোয়াইয়ে রাস্তায় নামলেন বামেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ নভেম্বর :  আসন্ন পুর সভা নির্বাচনকে কেন্দ্র করে খোয়াইয়ে মনোনয়নপত্র দাখিল ঘিরে উত্তেজনা ছড়াল। খোয়াই পুর পরিষদের ১৫ টি আসনে সিপিআইএম মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল বিজেপি-র বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার খোয়াই শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআইএম। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকা তৈরির কাজে তৎপর হয়ে উঠে।

সেই অনুযায়ী খোয়াই পুর পরিষদের ১৫ টি আসনে সিপিআইএমের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের জন্য মহকুমা শাসকের কার্যালয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়। সিপিআইএমের অভিযোগ, মনোনয়নপত্র দাখিলের এই কর্মসূচির খবর ছড়িয়ে পড়তেই খোয়াই শহরের বিভিন্ন স্থানে দুষ্কৃতীরা দলবদ্ধভাবে অবস্থান নিয়ে পিকেটিং শুরু করে। এর ফলে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে বাধার আশঙ্কা তৈরি হয়।

 সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাস অভিযোগ করেন, রবিবার রাত থেকেই সিপিআইএমের সম্ভাব্য প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সোমবার সকাল থেকে খোয়াইয়ের বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে অবস্থান নিয়ে সিপিআইএম মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তারপর খোয়াই শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআইএম।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha