Sunday, November 8, 2026
বাড়ি বিশ্ব সংবাদ মধ্য জাপানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ১২ জন

মধ্য জাপানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ১২ জন

মধ্য জাপানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ১২ জন

টোকিও, ৮ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। এই ভূমিকম্পে অন্তত ১২ জন আহত হয়েছেন। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টা ০৪ মিনিট নাগাদ প্রবল এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মধ্য জাপানের শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাঞ্চলে, ভূগর্ভের প্রায় ৪০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের তীব্রতা জাপানের নিজস্ব সিসমিক স্কেলে আইচি প্রিফেকচারের চিতা শহরে সর্বোচ্চ 'আপার ৫' পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এছাড়া আইচি, নাগানো এবং গিফু প্রিফেকচারের বিস্তীর্ণ অংশে কম্পনের তীব্রতা ছিল 'লোয়ার ৫'। এর ফলে মধ্য জাপানের একটি বিশাল এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। মূল কম্পনের পর বেশ কয়েকটি মৃদু আফটারশক অনুভূত হয়েছে।

এদিকে ভূমিকম্পের পরপরই পরিস্থিতি পর্যালোচনা করে দেশের জনগণকে আশ্বস্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি জানান, চিতা শহরে তীব্র কম্পন অনুভূত হলেও এতে বড় ধরনের কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। সামাজিক মাধ্যম এক্সে প্রধানমন্ত্রী তাকাইচি লেখেন, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha