নয়াদিল্লি, ৮
নভেম্বর
(হি.স.):
ভারতীয়
জনতা
পার্টির
প্রতিষ্ঠাতা
সদস্য,
বর্ষীয়ান
রাজনীতিবিদ
তথা
দেশের
প্রাক্তন
উপ-প্রধানমন্ত্রী
লালকৃষ্ণ
আডবাণী
শততম
বর্ষে
পদার্পণ
করায়
তাঁকে
জন্মদিনের
শুভেচ্ছা
ও
শ্রদ্ধা
জানালেন
কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত
শাহ।
আডবাণীকে
"দেশসেবার
মূর্ত
প্রতীক"
ও
"বিজেপির
স্থপতি"
আখ্যা
দিয়ে
তাঁর
সুস্বাস্থ্য
ও
দীর্ঘায়ু
কামনা
করেছেন
তিনি।
রবিবার
সামাজিক
মাধ্যম
এক্সে
এক
আবেগঘন
বার্তায়
অমিত
শাহ
লেখেন,
"দেশসেবার
জীবন্ত
প্রতীক,
ভারতীয়
জনতা
পার্টির
প্রধান
স্থপতি
এবং
নীতিনিষ্ঠ
রাষ্ট্রনায়ক
শ্রদ্ধেয়
শ্রী
লালকৃষ্ণ
আডবাণীজি
আজ
জীবনের
৯৯
বছর
পূর্ণ
করে
১০০তম
বর্ষে
পদার্পণ
করলেন।
বিজেপির
কোটি
কোটি
দলীয়
কার্যকর্তার
পক্ষ
থেকে
তাঁকে
জন্মদিনের
হৃদয়স্পর্শী
শুভকামনা
জানাই।"
আডবাণীর
দীর্ঘ
রাজনৈতিক
জীবন
ও
সংগ্রামের
স্মৃতিচারণা
করে
কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লেখ
করেন,
"একটি
অত্যন্ত
সাধারণ
পরিবার
থেকে
উঠে
এসে
বিজেপির
প্রতিষ্ঠাতা
সদস্য,
সর্বভারতীয়
সভাপতি
এবং
দেশের
উপ-প্রধানমন্ত্রী
হওয়া
পর্যন্ত
প্রতিটি
পদে
আডবাণীজির
জীবন
গণসেবা
ও
'নেশন
ফার্স্ট'
বা
সবার
আগে
দেশের
আদর্শের
এক
অনন্য
জীবন্ত
উদাহরণ।
আজীবন
নিরন্তর
সংগ্রাম,
অসীম
ত্যাগ
এবং
কঠোর
আত্মশাসনের
মধ্য
দিয়ে
তিনি
প্রমাণ
করেছেন,
মাতৃভূমির
প্রতি
একাগ্র
নিষ্ঠা
ও
আদর্শের
প্রতি
অবিচল
থাকাই
বিজেপির
একজন
কর্মীর
আসল
পরিচয়।"
দেশের
এই
প্রবীণতম
রাষ্ট্রনায়কের
সুস্থ
ও
নিরোগ
জীবনের
জন্য
ঈশ্বরের
কাছে
প্রার্থনা
জানিয়েছেন
স্বরাষ্ট্রমন্ত্রী।
আডবাণীর
শতবর্ষে
পদার্পণকে
কেন্দ্র
করে
এদিন
রাজনৈতিক
মহলজুড়ে
শ্রদ্ধাজ্ঞাপন
ও
শুভকামনার
জোয়ার
লক্ষ্য
করা
যাচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান