Monday, October 5, 2026
বাড়ি রাজ্য মথার সঙ্গে চুক্তির উপর ভিত্তি করে নির্বাচন হয়নি, দু একটা জায়গায় ভুল হয়েছে, সেসব জায়গায় বিজেপি প্রার্থী দিলে ভালো হতো : মুখ্যমন্ত্রী

মথার সঙ্গে চুক্তির উপর ভিত্তি করে নির্বাচন হয়নি, দু একটা জায়গায় ভুল হয়েছে, সেসব জায়গায় বিজেপি প্রার্থী দিলে ভালো হতো : মুখ্যমন্ত্রী

মথার সঙ্গে চুক্তির উপর ভিত্তি করে নির্বাচন হয়নি, দু একটা জায়গায় ভুল হয়েছে, সেসব জায়গায় বিজেপি প্রার্থী দিলে ভালো হতো : মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর :নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার জন্য আহ্বান করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, মানুষকে মারধর করা এবং গাড়ি ভাঙচুর করা এগুলো থেকে যেন বিরত থাকে সকলে। অকারণে একজনের মৃত্যু হতে হলো চাম্পাহাওরে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। সরকারের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে যা যা সহযোগিতা করার করা হবে।

 পাশাপাশি এদিন কাঠালিয়া ব্লকের অন্তর্গত থলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভোট গণনা কেন্দ্রের বাইরে আইজি আনশৃঙ্খলা মনচাক ইফতারের গাড়ি ভাঙচুরের ঘটনা স্বীকার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তারা এই খবর নিশ্চিত করেছেন। তবে এদিন মুখ্যমন্ত্রী বরাবরই বিরোধীদের আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, সিপিআইএম এবং কংগ্রেস বুঝতেই পারছে না পায়ের নিচে মাটি নেই। গায়ের জোর দিয়ে হবে না। মানুষ কি চায় সেটা বুঝে রাজনীতি করা প্রয়োজন তাদের। মিথ্যা প্রচার থেকে বিরত থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পরিষ্কার বললেন, তিপরা মথার সঙ্গে চুক্তির উপর ভিত্তি করে নির্বাচন হয়নি। টিটিএএডিসি-র সময় জোট করার চেষ্টা করা হয়। কিন্তু জোট হয়নি।

ভিলেজ কমিটির নির্বাচনে আসনে সামঝোতা হয়ে লড়াই হয়েছে। তবে দু একটা জায়গায় ভুল হয়েছে, সেসব জায়গায় বিজেপি প্রার্থী দিলে ভালো হতো। এদিকে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় ভোটের ফলাফল বের হওয়ার পর সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, আগেই বলা হয়েছিল পাহাড়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের অস্তিত্ব থাকবে না। মার্কসবাদী কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ক্ষমতায় ছিল পাহাড়ে। তারা পাহাড়ে কতটুকু উন্নয়ন করেছে সেটা সকলেই জানে। গণমুক্তি পরিষদের নাম করে মানুষকে দীর্ঘদিন শোষণ নিপীড়ন করেছে এই মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। এবং তাদের সময় উগ্রপন্থার সমস্যা ছিল পাহাড়ে। পাহাড় এগুলি দেখে সিদ্ধান্ত নিয়েছে এই দলকে আর পুনরায় ফিরিয়ে আনা যাবে না। ২০২৮ সালে এনডিএ জোট সরকার রাজ্যে বড় মাত্রায় জয় পাবে। সেটা বলার অবকাশ নেই। তবে নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে তিনি বলেন, এনডিএ-র আনন্দ যেন কারো নিরানন্দের কারণ না হয়। শান্তি সম্প্রীতি বজায় রেখে যেন সকলে আনন্দ উল্লাস করেন। আর কয়েকদিন পরেই দুর্গাপূজা। শান্তি শৃঙ্খলার পরিবেশ যেন বজায় থাকে। জনগণের জয়কে পুঁজি করে কাজ করেন তার জন্য আহ্বান জানান জয়ী প্রার্থীদের উদ্দেশ্যে প্রদেশ সভাপতির অভিষেক দেবরায়।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha