Tuesday, November 3, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ভারতীয় সেনার জয়! আরবসাগরের অভিযানে উদ্ধার সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দি ২০ জন

ভারতীয় সেনার জয়! আরবসাগরের অভিযানে উদ্ধার সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দি ২০ জন

ভারতীয় সেনার জয়! আরবসাগরের অভিযানে উদ্ধার সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দি ২০ জন

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৩ :  আরব সাগরে সক্রিয় সোমালিয়ার জলদস্যুরা। গত বৃহস্পতিবার একটি ইরানি ট্রলার অপহরণ করা হয়েছিল। ৪৮ ঘণ্টার অভিযানে সেখানে থাকা ২০ জনকেই উদ্ধার করল নৌসেনা । তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই অভিযানে অংশ নিয়েছিল বায়ুসেনাও।


গত বৃহস্পতিবার ট্রলারটি অপহরণ করা হলেও খবর মিলেছিল রবিবার। আর তারপরই শুরু হয় অভিযান। মুম্বই থেকে ৩ হাজার কিমি দূরের অঞ্চলে আরবসাগরে এই অভিযান চালায় বায়ুসেনার যুদ্ধজাহাজ। পাশাপাশি আকাশপথেও চলছিল নজরদারি। শেষপর্যন্ত ২০ জনকেই উদ্ধার করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অভিযানের জন্য নৌসেনা ও বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘বায়ুসেনার সময়োচিত সহায়তায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জলদস্যুদের হাত থেকে নাবিক ও জাহাজটিকে দ্রুত খুঁজে বের করা, তাদের রুদ্ধ করে বন্দিদের নিরাপদে উদ্ধার করার ঘটনা উচ্চ পর্যায়ের কর্মতৎপরতা এবং পুরো অঞ্চলে সামুদ্রিক বিপণ্ণতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ করার সক্ষমতারই পরিচয় দেয়।’


কিন্তু কেন ট্রলারটি আটক করেছিল দস্যুরা? অনেক সময়ই ছোট ছোট মাছধরার বোট আটক করা হয় আরও বড় বাণিজ্যিক জাহাজকে আটক করতে। এক্ষেত্রেও তাদের তেমনই মতলব ছিল বলে মনে করা হচ্ছে।


সোমালিয়া উপকূলে জলদস্যুদের বাড়বাড়ন্ত সম্প্রতি অত্যন্ত বেড়ে গিয়েছে। গত এপ্রিলে এক হামলায় প্রাণ যায় কলকাতার এক যুবকেরও। সেটা ছিল বিগত দশ বছরে প্রথমবার সোমালিয়ায় জলদস্যুদের হামলায় কোনও নাবিকের প্রাণহানির ঘটনা। সব মিলিয়ে পাঁচজন নাবিকের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। গত আগস্টেও একটি ঘটনা সামনে এসেছিল। পুন্টল্যান্ডের ইল জেলার মাররায়া উপকূল থেকে প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল দূরে ‘লুতুফ’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘিরে ধরে জলদস্যুদের দল। ৬ জন ভারতীয় নাবিক ছাড়াও জাহাজটিতে একজন তুরস্কের নাগরিক, একজন জর্জিয়ান এবং দু’জন সার্বিয়ান নিরাপত্তারক্ষী ছিলেন।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha