স্যন্দন ডিজিটেল ডেস্ক, অক্টোবর ৪ : চণ্ডীগড়ের ম্যাচ ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, হার্দিক পাণ্ডিয়ার মতো অলরাউন্ডারের অভাব কতটা বড় সমস্যা। ব্যাটিংয়ের পাশাপাশি পঞ্চম বোলারের অভাবও ভুগিয়েছে ভারতকে। এই পরিস্থিতিতে হার্দিক কবে টিম ইন্ডিয়ায় ফিরবেন, তারও কোনও নিশ্চয়তা নেই। আইপিএলের পর থেকে মাঠেই নামেননি। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে খেলার কথা ছিল। সেই সম্ভাবনাও বিশ বাঁও জলে। চোটের কারণে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তও ঘোষণা হয়ে গিয়েছে।
নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেখানে হার্দিকের কামব্যাকের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ইংল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জায়গা হয়নি। এবার অজি বাহিনীর সঙ্গে দু’টো দু’দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। রয়েছে তিনটি ওয়ানডে ম্যাচও।
৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত পুদুচেরিতে রয়েছে সিরিজটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ‘এ’ দলের সিরিজ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই সিরিজের জন্য ইতিমধ্যেই হার্দিকের বদলি হিসাবে নেওয়া হয়েছে সূর্যংশ শেডগেকে। বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সূর্যংশ। তিনি প্রথম ম্যাচের আগেই পুদুচেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। চলতি বছর জুনে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সূর্যংশের।
ভারত ‘এ’ দলে সুযোগ পেয়েছেন বলে তিনি এখন মুম্বইয়ের হয়ে রনজি ট্রফির উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না সূর্যংশ। মুম্বইয়ের প্রথম ম্যাচ ১১ অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। প্রতিপক্ষ চণ্ডীগড়। হার্দিক ছাড়াও অজিদের বিরুদ্ধে সিরিজে নেই নমন ধীরও। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দলে রয়েছেন তিনি। উল্লেখ্য, ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। সহ-অধিনায়ক দেবদত্ত পাড়িক্কল। দলে আছেন সাই সুদর্শন, রজত পাতিদার, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, বিপ্রজ নিগম এবং যশ ঠাকুরের মতো ক্রিকেটাররা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান