Friday, November 27, 2026
বাড়ি রাজ্য ভোট বয়কট করলেন সুদীপ রায় বর্মন, ভারতবর্ষের ইতিহাসে এমন ন্যাক্কারজনক নির্বাচন আগে হয়নি

ভোট বয়কট করলেন সুদীপ রায় বর্মন, ভারতবর্ষের ইতিহাসে এমন ন্যাক্কারজনক নির্বাচন আগে হয়নি

ভোট বয়কট করলেন সুদীপ রায় বর্মন, ভারতবর্ষের ইতিহাসে এমন ন্যাক্কারজনক নির্বাচন আগে হয়নি

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৭ নভেম্বর : ভোট বয়কট করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বললেন ২০২১ সালের পৌর নির্বাচন থেকেও ২০২৬ সালের নির্বাচন খারাপ হচ্ছে। ত্রিপুরার ইতিহাস এবং ভারতবর্ষের ইতিহাসে এমন ন্যাক্কারজনক নির্বাচন শোনেননি এবং দেখেননি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এই কথা বললেন তিনি।

বিধায়ক আরো অভিযোগ তিনি বলেন, বৃহস্পতিবার নেশা মাফিয়া, নেশাগ্রস্ত দের একত্রিত করে মানুষের বাড়ি ঘরে গিয়ে হুমকি-ধমকি দিয়েছে। পরে সারারাত নেশাগ্রস্ত হয়ে ভোরবেলা থেকে পোলিং স্টেশন গুলি ঘেরাও করে রাখে। যারাই বাধা অতিক্রম করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছে সে সব পোলিং এজেন্টদের বেধড়ক মারধর করেছে এবং ফর্ম ছিড়ে ফেলেছে। মহিলারা পর্যন্ত রেহাই পায়নি।

রাজ্য পুলিশের মহা নির্দেশককে বারবার ফোন করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি। রাজ্য পুলিশ নতজানু। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে নিয়ে এসে তাদের সঠিকভাবে ব্যবহার করা হয়নি। এমনকি মানুষকে ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি, যারা ভয় এড়িয়ে লাইনে দাঁড়িয়ে ছিল তাদের পর্যন্ত চিহ্নিত করে বের করে দিয়েছে। ভোট দিতে দেয়নি। যারা এগুলি করছে তাদের উদ্দেশ্যে বিধায়ক বলেন, কেউ রেহাই পাবে না। সময় সবসময় একরকম যায় না। প্রত্যেকটির হিসেব হবে। পুলিশের ভূমিকা ন্যাক্কারজনক। পুলিশের উপর জনতা থুথু ফেলবে। চুড়ি পড়ুন, হিজরা থেকেও খারাপ হয়ে গেছে পুলিশ। তিনি আরো বলেন ২০২১ সালের নির্বাচন সবচেয়ে খারাপ নির্বাচন হয়েছে বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে ২০২১ সালের নির্বাচনকে পরাজিত করেছে ২০২৬ সালের নির্বাচন। গায়ের জোরে, পুলিশ প্রশাসনকে লেলিয়ে, অর্থের জোরে ভোট হচ্ছে। তাই ভোট বয়কট করেছেন বলে দাবি করলেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha