স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : মঙ্গলবার তেলিয়ামুড়া
থানাধীন বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় এক দুর্ঘটনা সংঘটিত হয়। জানা যায়, একটি
ই-রিক্সায় পাঁচ থেকে ছয়জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল। হঠাৎ বাঁক নিতে গিয়ে চালক
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে
ধাক্কা লাগে ই-রিক্সাটির। সংঘর্ষের অভিঘাতে চালক সহ গাড়িতে থাকা পাঁচজন যাত্রী ছিটকে
রাস্তায় পড়ে যান।
এই দুর্ঘটনায়
ই-রিক্সা চালক গুরুতর আহত হয় বলে জানা গেছে। তবে গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা তেমন
গুরুতর আঘাত পাননি। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা দ্রুত দমকল কর্মীদের খবর দেয়। খবর
পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে
নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা শুরু করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান