স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : গণতন্ত্র পুনরুদ্ধার একা
সম্ভব নয়। অবিজেপি সহ জনগণকে এগিয়ে আসতে হবে এবং তার জন্য সকলকে ভোট দিতে হবে। মঙ্গলবার
সিপিআইএম সদর মহকুমা কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বললেন সিপিআইএম
পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। তিনি বলেন, সারা দেশে আওয়াজ উঠেছে ভোট চোর গদি
ছোড়। আর ত্রিপুরায় ভোট চোর থেকে বেশি ভোট ডাকাত রয়েছে। তাই সাধু সাবধান। জনগণ সজাগ
রয়েছে। বিজেপি ঘৃণ্য চক্রান্তকারী গণতন্ত্র বিরোধীদল। এই দেশে আগে কখনো এমন দল আসেনি।
আসন্ন নির্বাচনে আগরতলা শহরকে তাদের হাত থেকে মুক্ত করুন।
কারণ এই ফ্যাসিবাদ কাউকে ছাড়বে না। তাই তাদের হাত
থেকে রক্ষা করতে হবে। এদিকে সদর মহকুমা কমিটি সম্পাদক অমল চক্রবর্তী বলেন, বিভিন্ন
জায়গায় প্রচারে বাধা দেওয়া হচ্ছে বিরোধী দলকে। ১৭ নং ওয়ার্ডে পাঁচালী ভট্টাচার্যের
নেতৃত্বে ভোট প্রচারে বের হওয়ার পর বহিরাগত শাসক দলের দুর্বৃত্তরা গিয়ে বাধা দেয়।
প্রচার করতে পারবেন না বলে জানিয়ে দেয়। এক কর্মীর শরীরে পর্যন্ত হাত দেয়। ৩ নং ওয়ার্ডে
বিধায়ক সুদীপ সরকার ভোট প্রচারে গেলে তাকে হুমকি-ধমকি দেয় শাসকদলের দুর্বৃত্তরা।
২৩ নভেম্বর রাত থেকে সিপিআইএমের পুলিং এজেন্ট দের বাড়িতে গিয়ে প্রাননাশের হুমকি দিয়ে
চলেছেন। বলছেন, ভোটের আগে যেন বাড়িতে না আসেন। বাড়িতে আসলে জীবন বাজি রেখে আসতে হবে।
এতে সিপিআইএম উদ্বিগ্ন মানুষ ভোট দিতে পারবেন কিনা। গত তিনদিন ধরে আগরতলা শহরে যা ঘটেছে
তাতে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে সি পি আই এম -এর এজেন্টরা ভোট দিতে যেতে পারবে কিনা।
কারণ পুলিশ প্রশাসন কোন ভূমিকা নিচ্ছে না। বহুবার অভিযোগ জানানোর পরেও কোন ভূমিকা নেই
তাদের। এখন পর্যন্ত একজন দুর্বৃত্ত গ্রেপ্তার হয়নি। সিপিআইএম অসহায়ত্ব বোধ করছে বলে
জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য
কমিটির সদস্যা পাঞ্চালী ভট্টাচার্য সহ মনোনীত প্রার্থীরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান