Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য বক্সনগরের ঘটনার প্রতিবাদে সরব হলো বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ

বক্সনগরের ঘটনার প্রতিবাদে সরব হলো বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ

বক্সনগরের ঘটনার প্রতিবাদে সরব হলো বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : কলমচৌড়া থানা এলাকায় বিএসএফ জওয়ানের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। বিএসএফ জওয়ানের উপর আক্রমণকারীদের এনকাউন্টার করে হত্যার দাবিতে এইদিন উভয় সংগঠনের পক্ষ থেকে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে।

সংগঠনের নেতৃত্বরা জানান যারা সেনার উপর আক্রমণ করে তারা আতঙ্কবাদী। তাই যারা বিএসএফ জওয়ানের উপর আক্রমণ করেছে তাদের এনকাউন্টার করে মারার দাবি জানানো হয়েছে। একই সাথে অভিযুক্তদের বাড়িতে বুল ডজার চালানোরও দাবি জানান। এদিকে এ ধরনের বক্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি যেন চিন্তায় ফেলছে। বক্সনগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে। গোটা ঘটনা পুলিশ প্রশাসন তদন্ত করে চলেছে। এখন পর্যন্ত যারা আটক হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তার করতে তল্লাশি জারি রেখেছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha