Monday, August 3, 2026
বাড়ি জাতীয় বিহারের সহরসায় ট্রেনে আগুন; হতাহতের খবর নেই, তদন্তে রেল

বিহারের সহরসায় ট্রেনে আগুন; হতাহতের খবর নেই, তদন্তে রেল

বিহারের সহরসায় ট্রেনে আগুন; হতাহতের খবর নেই, তদন্তে রেল

সহরসা, ৩ আগস্ট (হি.স.): বিহারের সহরসায় আগুন লাগল একটি ট্রেনে, আগুনের লেলিহান শিখায় ট্রেনের ইঞ্জিন ও সংলগ্ন একটি বগি প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল। সোমবার ভোররাত তিনটে নাগাদ বিহারের সহরসা জেলার সিমরি বখতিয়ারপুর রেল স্টেশনে ৬৩৩৪৪ নম্বর প্যাসেঞ্জার ট্রেনের (সমস্তিপুর-সহরসা) ইঞ্জিন ও সংলগ্ন একটি বগিতে আগুন লাগে। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সহকারী দমকল অফিসার নিরঞ্জন কুমার বলেন, "আমরা খবর পাই, রেল ইঞ্জিনে আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই সহরসা ফায়ার স্টেশন থেকে একটি ফোম টেন্ডার ও একটি ওয়াটার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।" এক যাত্রী বলেন, "ভোররাত ৩.৪০ মিনিট নাগাদ ট্রেনে আগুন লেগে যায়। এর ফলে যাত্রীরা অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। গত দুই ঘণ্টা ধরে সব যাত্রী আটকে পড়েছেন, চরম ভোগান্তির শিকার হচ্ছেন।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha