Monday, August 3, 2026
বাড়ি জাতীয় যৌনাঙ্গে লোহার রড! মুখ থেঁতলে ‘খুন’, কিশোরীকে বর্বর নির্যাতনের প্রতিবাদে উত্তাল অসম

যৌনাঙ্গে লোহার রড! মুখ থেঁতলে ‘খুন’, কিশোরীকে বর্বর নির্যাতনের প্রতিবাদে উত্তাল অসম

যৌনাঙ্গে লোহার রড! মুখ থেঁতলে ‘খুন’, কিশোরীকে বর্বর নির্যাতনের প্রতিবাদে উত্তাল অসম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, । ৩ আগস্ট :  অসমে ১৫ বছরের কিশোরীর ওপরে নারকীয় অত্যাচার। নিজের বাড়িতেই ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে! অভিযোগ, নির্যাতনের সময় লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় নাবালিকার যৌনাঙ্গে। এমন ভাবে মুখ থেঁতলে দেওয়া হয়েছে যে পরিবারের লোকেরাও চিনতে পারছে না।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকার। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিল কিশোরী। একটি বিষয়ে তুতো ভাইয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় বাড়িতে ফিরে এসেছিল সে। অনেকটা সময় পরে পরিবারের লোকেরা বাড়ি ফিরে দেখেন, রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে ঘরে। নারকীয় অত্যাচারের কারণে চেনা যাচ্ছিল না তাকে।


প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কিশোরীর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় দুষ্কৃতী। মুখ থেঁতলে দেওয়া হয়েছে। যদিও ধর্ষণ হয়েছে কিনা তা শারীরিক পরীক্ষার পরেই নিশ্চিত হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। যদিও পরিবারের দাবি, ভয়ংকর অত্যাচার চালিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে কিশোরীকে।


ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দ্রুত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তাঁরা। এসএসপি অমিতাভ সিনহা জানিয়েছেন, এখনও পর্যন্ত পাঁচজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তিনি বলেন, “পরিবার যৌন নির্যাতনের কথা বললেও আমরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।”


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha