Monday, August 3, 2026
বাড়ি রাজ্য ব্যাংকের ছাদের একটি বড় অংশ ধসে পড়ে আহত একাধিক গ্রাহক

ব্যাংকের ছাদের একটি বড় অংশ ধসে পড়ে আহত একাধিক গ্রাহক

ব্যাংকের ছাদের একটি বড় অংশ ধসে পড়ে আহত একাধিক গ্রাহক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : ধর্মনগরের সমবায় ব্যাংকে সোমবার হঠাৎ ব্যাংকের ছাদের একটি বড় অংশ ধসে পড়ে গ্রাহকদের উপর। এতে ব্যাংকের ভেতরে থাকা একাধিক গ্রাহক গুরুতর আহত হন। আচমকা এই ঘটনায় ব্যাংকের অভ্যন্তরে হুড়োহুড়ি তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের তৎপরতায় স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করা হয়। তাঁদের চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, ব্যাংক যে ভবনে অবস্থিত তা দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ বিপজ্জনক অবস্থায় রয়েছে। ভবনের মালিক বিকাশ পালকে বারবার লিখিত মৌখিকভাবে ছাদ মেরামত রক্ষণাবেক্ষণের অনুরোধ জানানো হলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

চরম গাফিলতির কারণেই আজকের এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের। এদিকে, এই দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছালে সংবাদ মাধ্যম কর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিক বিকাশ পালের বিরুদ্ধে। উপস্থিত সাংবাদিকদের তথ্য ছবি সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি তাঁদের নানাভাবে ভয়ভীতি হুমকি প্রদর্শন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সাংবাদিক মহল এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha