স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৬ নভেম্বর : মুখ্যমন্ত্রী আসার প্রাক মুহূর্তে সোনামুড়ায় বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সংগঠিত করে তিপরা মথা। মিছিলের পর বিধায়কের কুশপুতুল পুড়ে অবিলম্বে গ্রেফতারের দাবি করেন। উপস্থিত মথার কর্মী সমর্থক বলেন, জনজাতিরা রাজ্যের ঐতিহ্য। তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে কনটেন্ট ক্রিয়েটর আমির সৌখিন গ্রেফতার হতে পারে তাহলে কেন রাজ্যের বিধায়ক গ্রেপ্তার হবেন না। অতিসত্বর বিধায়ক তফাজ্জল হোসেনকে বিধায়ক পদ থেকে অপসারিত করে গ্রেফতার করা হোক।
বিধায়ক বারবার বিতর্কিত মন্তব্য করেন। কিন্তু তাকে নোটিশ দিয়ে এবং শোকজ করে ছেড়ে দেয় দল এবং পুলিশ প্রশাসন। এ ধরনের দ্বিচারিতা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সবার জন্য আইন সমান। এভাবে দ্বিচারিতা করা ঠিক নয়। বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে বিধায়কের বিরুদ্ধে। অবিলম্বে বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। উল্লেখ্য, সোনামুড়া থানায় বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করল পুলিশ। মামলার নম্বর সোনামুড়া থানা ১১০ / ২০২৬। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ এবং ৩৫৩ (১) ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে। এ মামলায় তফাজ্জলকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ সূত্রের খবর।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান