স্যন্দন ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৩
আগস্ট : সুশাসন জামানায় চলছে দুঃশাসন। রাস্তাঘাটে শুধুমাত্র শাসক দলের মন্ত্রী বিধায়কদের ছবি থাকতে পারবে। বিরোধীদের ছবি কিংবা ফলক থাকলেই সেটা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা নিয়ে চলছে তথাকথিত সুশাসন জামানা।
১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে এমনটাই অভিযোগ উঠেছে। বিজেপি আশ্রিত সমাজ দ্রোহীদের আস্ফালনে উন্নয়ন মূলক কাজ করতে গিয়ে বারবার বাঁধা প্রাপ্ত হয়েছেন বাম বিধায়ক রামু দাস। উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার পর সরকারি নিয়মানুযায়ী বিধায়কের নামে ফলক বসানো হলে প্রতিহিংসা মূলক ভাবে সেগুলিকে ভেঙ্গে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। রবিবার তিনি ক্ষতিগ্রস্ত ফলকগুলি সরজমিনে পরিদর্শন করেন। তারপর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রতাপগড় বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ১৫ টির মতো সম্পন্ন হওয়া রাস্তার পাশে বিধায়ক রামু দাসের নামে যে ফলক বসানো হয়েছিল সেগুলি অধিকাংশই ভেঙ্গে দিয়েছে সমাজদ্রোহীরা বলে অভিযোগ।
বিরোধী দলের বিধায়ক নাম রাখা যাবে না, এই অভিপ্রায় থেকেই এই ধরণের নিন্দা জনক কাজ করা হয়েছে বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিধায়ক। তিনি বলেন, বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে এলাকার প্রায় ১৫ টি রাস্তার কাজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। রাস্তাগুলির কাজ শুরু করার পর থেকেই স্থানীয় মন্ডল এবং বুথ থেকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিশেষ করে যে ঠিকাদার কাজগুলি করার জন্য বরাত পেয়েছিল তাকে বিভিন্ন সময় কাঠমানির জন্য চাপ দিত। তিনি কাজ ফেলে চলে যেতেও চেয়েছিলেন। শেষ পর্যন্ত জীবন বাজি রেখে রাস্তা নির্মাণের কাজ করেছেন। এখন রাস্তাগুলি নির্মাণ হওয়ার পর এখন বিধায়কের নাম দিয়ে ফলক বসানো হলে তখন শাসকদলের সমাজদ্রোহীরা সহ্য করতে পারছে না। এগুলি ভেঙে দিচ্ছে তারা। কিছু ফলক ভেঙে রাস্তার ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। এভাবে বিধায়ককে জনগণের কাছ থেকে সরিয়ে রাখতে পারবে না। এলাকার জনগণের মতামত নিয়ে কাজ করছেন বলেও দাবি করেন তিনি। তিনি আরো জানিয়েছেন এভাবে যদি আরো ফলক ভেঙে দেয় তাহলেও জনগণ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। বরং আরো জোরকদমে কাজ করবে বলে সাফ জানিয়ে দিলেন বিধায়ক।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান