স্যন্দন ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৩
আগস্ট :সরকারের মুখের প্রতিশ্রুতির উপর আর আস্থা রাখতে না পেরে বাস্তবে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে ময়দানে নামলেন মাতৃ শক্তি। রবিবার মাতৃশক্তিরা মিলে ভেঙে দিলেন মদের ঠেক। ধর্মনগর জেলা হাসপাতালের মাত্র ৫০ মিটার দূরে মদের দোকান গড়ে উঠেছিল বলে অভিযোগ। তাই জেলা হাসপাতালের কাছে এই অবৈধ দেশি মদের দোকান ভাঙচুর চালায় মহিলারা। রবিবার সকাল আনুমানিক ৯ টার নাগাদ এলাকার প্রমিলা বাহিনীর সদস্যরা ওই দোকানে অভিযান চালিয়ে মদ সহ বিভিন্ন সামগ্রী দেখতে পায় বলে অভিযোগ।
পরবর্তী সময়ে ক্ষুব্ধ মহিলারা মদ সহ বিভিন্ন সামগ্রী দোকান থেকে ছুড়ে ফেলে দেয় এবং দোকানপাট ভাঙচুর করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের মদের দোকানের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে ছোট শিশু, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্ক মহিলাদেরও ওই রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়তে হয় এবং অনেকেই নিরাপত্তার কারণে ওই পথ এড়িয়ে চলেন বলে দাবি।
আরো
অভিযোগ, যে দোকানগুলো ভাঙচুর করা হয়েছে, সেগুলোর অধিকাংশই সরকারি জায়গা জবরদখল করে গড়ে তোলা হয়েছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এত কাছে কীভাবে এ ধরনের দোকান চলছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। অবৈধ মদের দোকান এবং সরকারি জমি দখলের অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান