স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ আগস্ট : শিক্ষা দপ্তর শেষ করে এখন বিদ্যুৎ দপ্তর শেষ করার
জন্য উঠে পড়ে লেগেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তাই তার দ্রুত পদত্যাগের দাবি
জানিয়ে কমলা সাগর বিধানসভার মধুপুর এলাকার গ্রাহকরা রাস্তা অবরোধ করেন গ্রহকরা। মধুপুর
স্কুল চৌমুহনী এলাকায় দীর্ঘ ২ ঘণ্টার অধিক পথ অবরোধ করে গ্রাহকরা।
তারপর মধুপুর বিদ্যুৎ নিগমের কার্যালয় ঘেরাও করে।
পরবর্তী সময়ে আবারও কমলাসাগর আগরতলা মোশার অবরোধে বসে বিদ্যুৎ অফিসের সামনে। তাদের
দাবি আজকের মধ্যে মন্ত্রীর পদত্যাগ করতে হবে। যে হারে বিদ্যুৎ বিল বাড়ছে প্রত্যেকের
ঘরে মানুষের দুর্বিষহ অবস্থায় পরিণত হয়েছে। আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। এখন মন্ত্রী
বিভিন্ন অজুহাতে গিয়ে বিদ্যুতের বিল বৃদ্ধি করছে। এদিকে খবর পেয়ে মধুপুর থানার পুলিশ
ঘটনাস্থলে ছুটে যায়।
পথ অবরোধ তুলতে হিমশিম খায় পুলিশ। মধুপুর স্কুল
চৌমুহনী এলাকা থেকে পথ অবরোধ তুলে নিতে পারলেও পুনরায় বিদ্যুৎ অফিসের সামনে অফিস ঘেরাও
করে টানা ঘন্টার পর ঘন্টা অনুরোধ চালিয়ে যায় গ্রাহকরা। এমনকি মধুপুর বিদ্যুৎ নিগমের
সিনিয়র ম্যানেজারের অনেক অনুরোধেও আন্দোলন থেকে পিছু হাঁটতে চায়নি বিক্ষোভকারীরা।
পরবর্তী সময় লিখিত আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা। উল্লেখ্য, বিদ্যুৎ
মন্ত্রী মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক
সাহা দিল্লি থেকে রাজ্যের ফেরার পর বিদ্যুৎ মাশুল নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত গ্রহণ
করে জানানো হবে। কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরে আসার ২৪ ঘন্টা পরেও চূড়ান্ত সিদ্ধান্তে
পৌঁছাতে পারলো না তথাকথিত দায়বদ্ধ সরকার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান