Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ নিগমের অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতিরা

বিদ্যুৎ নিগমের অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতিরা

বিদ্যুৎ নিগমের অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : লেফুঙ্গা বিদ্যুৎ নিগমের অফিসে রাতের অন্ধকারে ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। মঙ্গলবার সকালে অফিসের কর্মীরা অফিসে গিয়ে দেখতে পায় অফিস ঘরের মুল দরজা সহ ক্যাশ কাউন্টারের দরজা ভাঙা। অফিসের সিনিয়র ম্যানেজার দেবেশ দেববর্মা জানান মঙ্গলবার সকালে অফিসের কর্মীরা অফিসে প্রবেশ করতে গিয়ে দেখে অফিস ঘরের মূল দরজা এবং দরজার তালা ভাঙ্গা।

তারপর তারা অফিসে প্রবেশ করে দেখতে পায় অফিসের ক্যাশ কাউন্টারের দরজা ভাঙা। তবে কোনোরকম মূল্যবান জিনিস বা নগদ অর্থ চুরি গেছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেন নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতে এলাকায় বিদ্যুৎ না থাকার সুযোগে এই ঘটনা সংগঠিত করা হয়েছে। গোটা ঘটনার বিষয়ে স্থানীয় থানার পুলিসকে অবগত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha