স্যন্দন ডিজিটাল ডেস্ক ১১ অক্টোবর : দুঃসময় চলছে ভিনিসিয়াস জুনিয়রের । ভারতের বিরুদ্ধে একেবারেই ভালো ফর্মে ছিলেন না। বারবার আটকে গিয়েছেন অভিষেক টেকচাম সিংয়ের কাছে। এবার ক্লাব ফুটবলেও একই অবস্থা। রিয়ালের জার্সিতে গোল পেয়েছিলেন। কিন্তু তা ‘ভার’ দেখে বাতিল হয়। এখানেই শেষ নয়। তারপর ভিনিকে সোজা লাল কার্ড। মাথা গরম করে রেফারির দিকে তেড়ে গিয়ে আরও বড় শাস্তি পেতে পারেন ব্রাজিল তারকা।
বিশ্বকাপের পর অস্ত্রোপচার করে নিজের মুখাবয়ব বদলেছেন। এখন আর চেনাই যায় না ভিনিকে। ফুটবলেও একই অবস্থা। সেই গতি, স্কিল, ফিনিশিং অনেকটাই হারিয়ে গিয়েছে। একেবারেই গোলের মধ্যে নেই। ভারতের বিরুদ্ধে ম্যাচে ভিনিকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। তার ধারেকাছেও পৌঁছতে পারেননি। একটাও সফল ড্রিবল নেই। গোলের কাছে যেন খেই হারাচ্ছেন। অনেকে প্রশ্ন তুলছেন, এটা কি সত্যিই ভিনি? নাকি তাঁর মতো দেখতে কেউ?
ক্লাব ফুটবলে ফিরেও একই অবস্থা। লা লিগায় রিয়ালের প্রথম একাদশে সুযোগই দেননি কোচ জোসে মোরিনহো। সেই জায়গায় ভিলারিয়ালের বিরুদ্ধে ম্যাচে রিয়াল কোচ খেলালেন নতুন উইঙ্গার ইয়ান ডিওমান্ডেকে। ৬২ মিনিটে তিনি গোল করে দলকে এগিয়ে দেন। তবে নাটক বাকি ছিল। বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ভিনি। ৭২ মিনিটে বাঁপ্রান্ত থেকে বাড়ানো বল পেয়ে গোল করেন। ফর্মে ফেরার আনন্দে সেলিব্রেশন শুরু করেন। মাঠে নেমে আনন্দে মাতেন মোরিনহো।
কিন্তু রেফারি ‘ভার’-এর দ্বারস্থ হন। সেখানে দেখা যায়, গোল করার আগে ভিলারিয়ালের এক ফুটবলারের চুল ধরে টান মেরে ফেলে দেন। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। মেজাজ হারিয়ে রেফারির দিকে তেড়ে যান। সতীর্থরা আটকে না দিলে হয়তো রেফারিকে আঘাত করে ফেলতেন। এই আগ্রাসী আচরণের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন। ফলে ২৬ অক্টোবর বার্সেলোনার বিরুদ্ধে ভিনি আদৌ এল ক্লাসিকো খেলতে পারবেন কি না, সেই প্রশ্ন থেকে যাচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান