স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৬ নভেম্বর : মঙ্গলবার কার্তিক পূজা। সোমবার সকাল থেকেই রাজধানীর বটতলা সহ বিভিন্ন বাজারে ভগবান কার্তিকের মূর্তি নিয়ে হাজির হয়েছেন মৃৎ শিল্পীরা। পুরাণ মতে, তারকাসুর নামক অসুরকে বধ করার জন্য এবং দেবতাদের রক্ষা করার উদ্দেশ্যে ভগবান কার্তিকের জন্ম হয়েছিল। এই বিজয় ও শক্তির প্রতীককে সম্মান জানাতেও এই পুজো করা হয়। কেউ কেউ জানান, আগের মত আর এখন কার্তিক পূজা হয় না।
তবে যেসব বাড়ি ঘরে বয়স্ক লোক আছেন তারা এখনো এই পূজা ধরে রেখেছেন। কিন্তু নতুন প্রজন্মকে এই পূজায় আগ্রহ কম লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিন এই পূজা কতটা ধরে রাখা যাবে সেটাই বড় বিষয়। তবে মনে করা হয় যতদিন বয়স্ক লোকরা থাকবেন তারাই এই পূজা ধরে রাখবেন। কিন্তু এর কারনে বাজারের উপর প্রভাব পড়ছে। মূর্তির মূল্য তেমন বেশি নয়। মৃৎ শিল্পীরা কতটা তাদের পারিশ্রমিকভাবে সেটাই এখন মুখ্য বিষয় হয়ে উঠেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান