Tuesday, November 10, 2026
বাড়ি রাজ্য বিজেপি-র একজন এমডিসিকে নিয়ে সাড়ে সাত মাস পর গঠন হলো এডিসির পূর্ণাঙ্গ কমিটি, মুখ্যমন্ত্রী বললেন পলিটিক্সে না থেকে পলিটিক্স করা যায়

বিজেপি-র একজন এমডিসিকে নিয়ে সাড়ে সাত মাস পর গঠন হলো এডিসির পূর্ণাঙ্গ কমিটি, মুখ্যমন্ত্রী বললেন পলিটিক্সে না থেকে পলিটিক্স করা যায়

বিজেপি-র একজন এমডিসিকে নিয়ে সাড়ে সাত মাস পর গঠন হলো এডিসির পূর্ণাঙ্গ কমিটি, মুখ্যমন্ত্রী বললেন পলিটিক্সে না থেকে পলিটিক্স করা যায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর : মঙ্গলবার ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নতুন সাতজন এক্সিকিউটিভ মেম্বার শপথ গ্রহণ করেন। খুমুলুঙে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে আইন বিভাগের সচিব শংকরী দাস শপথ বাক্য পাঠ করান কমল কলই, রাজেশ্বর দেববর্মা, কেনারাম রিয়াং, কংজয় মগ, দেবজিত ত্রিপুরা, হলিউড চাকমা, ডেভিড মুরাসিং -কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, মন্ত্রী বিকাশ দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা।

 নতুন সাতজন মেম্বারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে টিটিএএডিসি-র প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হয়। তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বক্তব্য রেখে বলেন রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত তাঁর চূড়ান্ত। কেউ কেউ মনে করছে রাজনীতি ছেড়ে দেওয়া মানেই ত্রিপুরা ছেড়ে যাবেন। কিন্তু জনজাতিদের ছাড়বেন না। কারণ তাদের অত্যন্ত ভালবাসেন বলে জানান তিনি। তিনি আরো বলেন আগামী দিন এডিসি থেকে অনেক প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে যাবে।

জনজাতিদের শিক্ষা ও স্বাস্থ্য সহ অন্যান্য উন্নয়নের জন্য এগুলি গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের উদ্দেশ্যে বলেন, পলিটিক্সে নাক থেকে পলিটিক্স করা যায়। মুখ্যমন্ত্রী বলেন সরকার জনজাতিদের উন্নয়নের জন্য সব সময় পাশে আছে। কাজ করতে গিয়ে ভুল ভ্রান্তি হতেই পারে। এগুলি সংশোধন করে আগামী দিন জনজাতিদের কিভাবে বিকাশ করা যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী আরো বলেন টিটিএএডিসি ত্রিপুরা রাজ্যের অঙ্গ। কেউ কেউ বিভিন্ন সময় বিভ্রান্ত ছড়ায়। এগুলি থেকে বিরত থাকার জন্য আহ্বান করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার কাজ করছে জনজাতিদের উন্নয়নের জন্য। জনজাতিরা ত্রিপুরার গর্ব এবং আগামী দিনের অনুপ্রেরণা। তাদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের জন্য গুরুত্ব দিয়েছে সরকার।  উল্লেখ্য, টিটিএএডিসির নির্বাচনের পর পূর্ণাঙ্গ কমিটি করতে এতদিন কেন সময় লাগলো সেটাও প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ৮ মাসে এডিসির যে কাজকর্মের ব্যাঘাত ঘটেছে তার হিসেব কে দেবে? পাঁচ বছরের মধ্যে ৮ মাস সময় অতিক্রান্ত হয়ে যাওয়া মানে বিশাল বড় সমস্যায় পড়তে হবে জনজাতিদের। যাইহোক দীর্ঘ আট মাস অতিক্রান্ত হওয়ার পর মঙ্গলবার একজন বিজেপি এমডিসিকে নিয়ে এক্সিকিউটিভ মেম্বারদের গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

 

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha