নয়াদিল্লি,
১৮ নভেম্বর
(হি.স.):
ফিলিপিন্স সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভোররাতে নতুন দিল্লিতে এসে পৌঁছন তিনি। ম্যানিলা সফরে ২৩-তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলন,
২১-তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং কোয়াড শীর্ষ নেতাদের বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ম্যানিলায় ঐতিহাসিক
‘গুরুদ্বার খালসা দিওয়ান’-এর পুনর্নবীকরণ কাজের সূচনা অনুষ্ঠানেও যোগ দেন তিনি। সফর শেষে তাঁর এই ফিপিলিন্স সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।
দেশে ফিরেই এদিন সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লির ভারত মন্ডপমে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। উল্লেখ্য,
ম্যানিলাকে সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই।
ফিলিপিন্স থেকে দেশে ফিরেই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোদী, ম্যানিলাকে সফরকে বললেন ফলপ্রসূ
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান