নয়াদিল্লি,
১৮ নভেম্বর
(হি.স.)
: সপ্তাহের তৃতীয় লেনদেনের দিনে বুধবার লাল সংকেতে
(নিম্নমুখী প্রবণতায়)
খুলল দেশের ঘরোয়া শেয়ার বাজার। টানা দু’দিনের ঊর্ধ্বগতির পর বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতায়
(প্রফিট বুকিং)
বাজার খোলার পর থেকেই সেনসেক্স ও নিফটিতে পতন লক্ষ্য করা গিয়েছে। প্রাথমিক লেনদেনে সেনসেক্স ৪২৯ পয়েন্ট এবং নিফটি ১৪১ পয়েন্ট পড়েছে।
এদিন প্রাথমিক লেনদেনে বম্বে স্টক এক্সচেঞ্জ
(বিএসই)-এর সূচক সেনসেক্স ৪২৯.২২ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে ৮২,১০২.৯৭-এর স্তরে লেনদেন করছে। অন্যদিকে,
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
(এনএসই)-এর সূচক নিফটি ১৪১.২৫ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ নেমে ২৫,২৪৬.১৫-এর স্তরে রয়েছে।
সেনসেক্সের অন্তর্ভুক্ত ৩০টি সংস্থার মধ্যে টাটা কনসালটেন্সি সার্ভিসেস
(টিসিএস),
টাইটান,
এশিয়ান পেইন্টস,
বাজাজ ফিনসার্ভ,
বাজাজ ফিন্যান্স এবং টাটা স্টিলের শেয়ারে সবচেয়ে বেশি পতন দেখা গিয়েছে। তবে এর বিপরীতে মারুতি,
আল্ট্রাটেক সিমেন্ট,
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার দর ঊর্ধ্বমুখী রয়েছে।
উল্লেখ্য,
গত ১৭ নভেম্বর পর্যন্ত চলতি মাসে বিএসই সেনসেক্স প্রায় ১১ শতাংশ এবং এনএসই নিফটি ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে এশীয় সূচকগুলির মধ্যে দক্ষিণ কোরিয়ার কসপি এবং জাপানের নিক্কেই ২২৫ সূচক লাভের মুখ দেখলেও চিনের এসএসই কম্পোজিট এবং হংকংয়ের হ্যাংসেং সূচক নিম্নমুখী রয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ফিউচার্স লেনদেনে ০.৬৯ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯২.৫৩ ডলারে দাঁড়িয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান