Thursday, October 8, 2026
বাড়ি রাজ্য পাহাড়ের শিক্ষা ব্যবস্থা দিশেহারা, বিদ্যালয়ে বিচরণ করছে গরু ছাগল

পাহাড়ের শিক্ষা ব্যবস্থা দিশেহারা, বিদ্যালয়ে বিচরণ করছে গরু ছাগল

পাহাড়ের শিক্ষা ব্যবস্থা দিশেহারা, বিদ্যালয়ে বিচরণ করছে গরু ছাগল

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ৮ অক্টোবর ; কোন দিশায় চলছে পাহাড়? শিক্ষা বিপ্লবের মেরুদন্ড যেন সোজা হয়ে দাঁড়াচ্ছে না। শুধুমাত্র ভোট ব্যাংকে রাজনীতি পাহাড়কে স্বাধীনতার এত বছরও মাথা তুলে দাঁড় করাতে দিল না। উভয় আমলেই রাজনীতির শিকার পাহাড়। কারণ যেখানে থাকার কথা কচিকাঁচাদের কোলাহল, সেখানে এখন গরু-ছাগলের বিচরণ। এমনই দুরবস্থা ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার কালাঝাড়ি ভিলেজের সাধু চন্দ্র পাড়ায় অবস্থিত গুনধর পাড়া জেবি স্কুলের। টিনের তৈরি স্কুলটি ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে।

 বিদ্যালয় সংস্কারের দাবিতে এলাকাবাসী একাধিকবার শিক্ষা দপ্তরে লিখিতভাবে জানালেও এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে স্কুলের পাশের একটি বাড়িতে অস্থায়ীভাবে চলছে পড়াশোনা। কিন্তু বিদ্যালয়ের নিজস্ব ভবন না থাকায় সেই অস্থায়ী পরিবেশেও পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে ছাত্রছাত্রীরা। গন্ডাছড়া মহকুমা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই বিদ্যালয়ে নেই পানীয় জলের ব্যবস্থা, নেই বিদ্যুৎ সংযোগও।

 ফলে চরম সমস্যায় পড়ুয়া ও শিক্ষকরা। এলাকার সচেতন মহলের আশঙ্কা, দ্রুত শিক্ষা দপ্তর পদক্ষেপ না করলে এই স্কুলের পড়ুয়াদের শিক্ষাজীবনই অন্ধকারে চলে যাবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। যদিও পাহাড়ের এই দৃশ্য কোন নতুন নয়। আজ যারা পাহাড়ে সাইনবোর্ড হয়ে গেছে তারাও এক সময় ভোট রাজনৈতিক করে গেছে, যেভাবে আজ পাহাড়ে জনজাতিদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা চলছে। ২০২১ সাল থেকে উন্নয়নের নাম গন্ধ নেই পাহাড়ে। এমনটাই বক্তব্য সাধারণ মানুষের। শুধু ভোট রাজনীতিতে প্রতিশ্রুতিক বন্যা বইয়ে চলেছে রাজ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha