স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৩
আগস্ট :এ.জি.এম.সি-র ছাত্রী নিবাসে
হামলার ঘটনার প্রতিবাদে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান
করল এস.ইউ.সি.আই.সি। ৩০
জুলাই এজিএমসি-র ছাত্রী নিবাসে
এক পিজি ছাত্রীর উপর
হামলা চালানো হয়। এই ঘটনার
প্রতিবাদে সরব হল এস.ইউ.সি.আই.সি।
সোমবার এস.ইউ.সি.আই.সি-র
পক্ষ থেকে এক প্রতিনিধি
দল পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান
করেন। দাবি জানান এজিএমসি-র ছাত্রী নিবাদে
পিজি ছাত্রীর উপর হামলা চালানোর
ঘটনার সাথে যারা যারা
যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ
করার জন্য। একই সাথে দাবি
জানানো হয় সমগ্র রাজ্যের
ছাত্রী হোস্টেল গুলির নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান