Sunday, November 29, 2026
বাড়ি খেলা প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির

প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির

প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির

 


ফ্লরিডা, ২৮ নভেম্বর (হি.স.) : মরসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা হল না ইন্টার মায়ামির। এমএলএসের নিয়মিত মরসুমে সর্বোচ্চ ৮০ গোল করা দলটি প্লে-অফের প্রথম দুই ম্যাচে গোল করতে না পেরে বিদায় নিতে হল।

 টানা দুই হারে শেষ হয়েছে লিওনেল মেসিদের দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন। শুক্রবার রাতে ওহাইওর স্কটস মিরাকল-গ্রো ফিল্ডে এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন উরুগুইয়ান মিডফিল্ডার সান্তিয়াগো রদ্রিগেস। তার গোলেই ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে কলম্বাস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha