Sunday, July 26, 2026
বাড়ি জাতীয় প্রশ্নফাঁস রুখতে কঠোর সংশোধনী বিল আনছে কেন্দ্র, পেশ সোমবারই

প্রশ্নফাঁস রুখতে কঠোর সংশোধনী বিল আনছে কেন্দ্র, পেশ সোমবারই

প্রশ্নফাঁস রুখতে কঠোর সংশোধনী বিল আনছে কেন্দ্র, পেশ সোমবারই

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি..): প্রশ্নফাঁস রুখতে কঠোর সংশোধনী বিল আনছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং সোমবার, ২৭ জুলাই লোকসভায়পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬পেশ করবেন। এই বিল আইনে পরিণত হলে, প্রশ্নপত্র ফাঁস হলে অভিযুক্তদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে হতে পারে ১০ কোটি টাকা জরিমানা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা পর শুক্রবারই এই সংক্রান্ত খসড়া বিলে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর সোমবার সংসদে পেশ করা হতে পারে এই বিল। এটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও।

 



Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান