স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ৮ অক্টোবর ; বৃহস্পতিবার কলেজ টিলায় ৬.৮১ এম.এল.ডি ক্ষমতা
সম্পন্ন ভূপৃষ্ঠস্থ জল শোধন প্ল্যান্ট ও ৬৮০ কে.এল ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাঙ্কের
নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রেপিড রেসপন্স টিমের গাড়ি, ট্রাক-মাউন্টেড
জলের ট্যাঙ্কার ও এআই-ভিত্তিক আই.ভি.আর কলিং ও হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অভিযোগ নিবারণ ব্যবস্থার
আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আধুনিক ব্যবস্থা ও প্রযুক্তির ব্যবহার থেকে পিছিয়ে
থাকলে অন্যান্য শহরের সাথে তাল মিলিয়ে উন্নয়ন সম্ভব হবে না। তাই সাধারণ মানুষের প্রয়োজন
মেটানো যাবে না। প্রযুক্তিকে ব্যবহার করে আগরতলা শহরে জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
নিরাপদ পানীয় জল খুবই গুরুত্বপূর্ণ। এবং এইটা সাধারণ মানুষের মৌলিক অধিকার। সুস্থ জীবনের
জন্য বিশুদ্ধ পানীয় জল খুবই গুরুত্বপূর্ণ। মানুষকে বিশুদ্ধ পানীয় জল প্রদানের কাজ করে
যাচ্ছে জল বোর্ড। বর্তমানে জলের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই নতুন করে কলেজ টিলায়
৬.৮১ এম.এল.ডি ক্ষমতা সম্পন্ন ভূপৃষ্ঠস্থ জল শোধন প্ল্যান্ট ও ৬৮০ কে.এল ক্ষমতা সম্পন্ন
ওভারহেড ট্যাঙ্কের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোন কিছু নির্মাণ করলে হবে না।
সময়ে সময়ে তার সংস্কারেরও প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন সমস্যা হবে।
কিন্তু সমস্যা হলে যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে।
তার জন্য র্যা পিড রেসপন্স টিম করা হয়েছে। কোথাও
কোন সমস্যা হলে এই রেপিড রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে চলে যাবে। এআই-ভিত্তিক আই.ভি.আর
কলিং ও হোয়াটসঅ্যাপ-ভিত্তিক অভিযোগ জানানোরও ব্যবস্থা করা হয়েছে। আগরতলা পুর নিগমের
চারটি জোনে চারটি রেপিড রেসপন্স টিমের গাড়ি থাকবে। সমস্যার দ্রুত সমাধান ও অভিযোগ যেন
কম আসে তার জন্য এই ব্যবস্থা গুলি করা হয়েছে। ১০ টি ট্রাক-মাউন্টেড জলের ট্যাঙ্কার
ক্রয় করা হয়েছে। কোন স্থানে জনসমাগম হলে সেখানে এই ট্যাঙ্কার গুলি দিয়ে পানীয় জল পৌঁছে
দেওয়া হবে। এই ক্ষেত্রে এক লিটার জলের মূল্য ১ টাকা ধার্য করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র
মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, পুর
নিগমের কমিশনার সহ অন্যান্যরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান